২৫৩ আসনে প্রার্থী চূড়ান্ত করল জামায়াত নেতৃত্বাধীন জোট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ২৫৩টি সংসদীয় আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষিত তালিকা অনুযায়ী জোটের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাধিক ১৭৯টি আসনে প্রার্থী দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলামি পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দিয়েছে।
তবে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত আন্দোলনের সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। এ দুটি দলের জন্য আসন বণ্টনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন