খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) শহরের আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, সাম্প্রতিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে, যা একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত পরীক্ষাটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে চাকরির পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র বোর্ড গঠন এবং প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্যে ওমর ফারুক বলেন-‘আমরা দেখেছি জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সারাদিন পড়াশোনা করে যদি চাকরির পরীক্ষায় ন্যায্যতা না পাই, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

আরেক বক্তা শামসুদ্দিন সুলাইমান বলেন- ‘যারা আজ শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছেন তারা হয়তো ভুলে গেছেন আমরা ২০২৪ সালে কোটা আন্দোলন দিয়ে শুরু করে সরকার পতন পর্যন্ত গিয়েছিলাম। অতিবিলম্বে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি