বাড়ল স্বর্ণের দাম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশে স্বর্ণের বাজারদর বৃদ্ধি করেছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে নতুন করে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার (১১ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে। দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে।
নতুন মূল্য অনুসারে অন্যান্য ক্যারেটের দাম: ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা প্রতি ভরি ,১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা প্রতি ভরি , সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা প্রতি ভরি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হেরফের হতে পারে।
এর আগে, ৮ জানুয়ারি ২০২৬ সালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।






আপনার মতামত লিখুন