মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল ১১টার পর তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ সফরে তার সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা রহমান।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু অনুকূলে থাকলে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
দলের নেতাকর্মীদের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।






আপনার মতামত লিখুন