হাদীর ওপর হামলার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান বিন হাদীর ওপর সশস্ত্র হামলার ঘটনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে ২ নম্বর গেট এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে চবি ছাত্রদলের সভাপতি বলেন,
“গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। সাম্প্রতিক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দীর্ঘদিন ধৈর্য ধরেছি, এখন আর চুপ করে থাকার সময় নয়।”
তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি সকলকে ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী করে দেশের উন্নয়নে সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।






আপনার মতামত লিখুন