গাজীপুরে ঝুটের গুদামে আগুন, চার ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ
গাজীপুরের কোনাবাড়ীতে ভোরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে আমবাগ নজরদিঘী কমিশনার মার্কেটের গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা এক ঘণ্টা উদ্ধার কাজে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসায়ী আবু দাউদের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, “খবর পাওয়ার পর দ্রুতই ইউনিট পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।”






আপনার মতামত লিখুন