খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব–৬। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। পরে তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।

 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাসেল গ্রেপ্তার হওয়ায় এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন অগ্রগতি পেল।

 

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ইতি বেগমের মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ঘটনাটি যে পরিকল্পিত হত্যা—তার স্পষ্ট ইঙ্গিত মেলে। ঘটনার আগেই ২৬ নভেম্বর স্বামী রাসেল থানায় একটি সাধারণ ডায়েরি করে দাবি করেন, তার স্ত্রী নিখোঁজ। কিন্তু চারদিন পর নিজের বাড়ির পাশের পুকুরেই বস্তাবন্দি লাশ পাওয়ায় সন্দেহ আরও বাড়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার সাভারে কাজের সুবাদে রাসেল ও জামালপুরের ইতি বেগমের পরিচয় হয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। হত্যার সময় ইতি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

 

পুলিশ জানায়, রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলাটি অগ্রাধিকারে রেখে তদন্ত এগিয়ে চলছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি