অসামাজিক কার্যকলাপে শ্রমিক নেতাকে অব্যাহতি: বহাল তবিয়তে বিএনপি নেতা
বামে শরিফ উদ্দিন ডানে নুর’নবী কারি ছবি : সংগৃহীত
মাদারগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উপজেলা শ্রমিক দলের সদস্য ও বালিজুড়ী ইউনিয়ন এর আহবায়ক মো: শরিফ উদ্দিনকে অব্যাহতি দিয়েছে উপজেলা শ্রমিক দল। এদিকে এখনো বহাল তবিয়তে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী কারি। মঙ্গলবার (২ডিসেম্বর) এখন পর্যন্ত উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। স্থানীয় নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় , রোববার দুপুর ৩ টায় তারতা পাড়া গ্রামে তাঁতি লীগের সভাপতি শাহাদৎ হোসেন সবুজ এর বাড়িতে অসামাজিক কর্মকান্ডের সময় স্থানীয় তরুণরা দরজায় গিয়ে ডাকাডাকি করে দরজা খুলতে বলে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী কারি ও উপজেলা শ্রমিক দলের সদস্য ও বালিজুড়ী ইউনিয়ন এর আহবায়ক মো: শরিফ উদ্দিন বের হয়ে আসে এবং শরিফ তরুণদের উপর উত্তেজিত হয়। এক পর্যায়ে তরুণরা ভিডিও করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করলে সেখানে ২ নারীকে দেখা যায় বসে থাকতে । পরে শরীফ তরুণদের ভিডিও করতে বার বার নিষেধ করেন। পরবর্তীতে শরীফ ঘরের বাইরে গিয়ে এক তরুণকে পিটুনি দেন।
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়লে ৪নং বালিজুড়ি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরিফ উদ্দিনকে একাধিকবার অসামাজিক ও অ সাংগঠনিক কর্মকান্ড করার অভিযোগে তার পদ থেকে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম খাদেম সাময়িক অব্যাহতি প্রদান করেন। একই ভিডিওতে শুরুতেই উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী কারিকে দেখা গেলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা।এ নিয়ে চলছে বেশ সমালোচনা।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া শ্রমিকদল নেতা শরিফ উদ্দিন জানান, আমার সাথে মাদারগঞ্জের উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী কারিও ছিলেন। আমরা সেখানে মামলার বিষয়ে আলোচনা করার জন্য গিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
অন্যদিকে মাদারগঞ্জের উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুর নবী কারি জানান, ভিডিওতে আমার ছবি এডিট করা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন মুঠোফোনে জানান, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে৷ সত্যতা পাওয়া গেলে দলীয় ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






আপনার মতামত লিখুন