খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মঙ্গলবার থেকে মেট্রোরেল কার্ড রিচার্জ ঘরে বসেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
মঙ্গলবার থেকে মেট্রোরেল কার্ড রিচার্জ ঘরে বসেই

মেট্রোরেল যাত্রীদের ভ্রমণ আরও সহজ করতে প্রথমবারের মতো অনলাইনে কার্ড রিচার্জ সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)। আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে র‌্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ করা যাবে, ফলে স্টেশনের লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় আগারগাঁও মেট্রোস্টেশনে এই নতুন সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

এখন থেকে যাত্রীরা ঘরে বসেই ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট পদ্ধতিতে কার্ড রিচার্জ করতে পারবেন। এজন্য ডিটিসিএ একটি সহজ প্রক্রিয়া নির্ধারণ করেছে—ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে, কার্ড নির্বাচন করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে স্টেশনে নতুন স্থাপন করা এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করলেই রিচার্জ কার্যকর হবে।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইন পেমেন্টে অতিরিক্ত গেটওয়ে চার্জ প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা ‘অপেক্ষমাণ’ অবস্থায় তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ে কার্ড এভিএম যন্ত্রে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস ফি কাটা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সেক্ষেত্রেও একই হারে চার্জ প্রযোজ্য হবে।

ডিটিসিএ সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র বসানোর কাজ শুরু হয়েছে। অনলাইন রিচার্জের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ হওয়ায় সাধারণ গেটে টাচ করলে তা দেখা যাবে না, তাই নতুন যন্ত্রে কার্ড আপডেট করে নিতে হবে।

বর্তমানে মেট্রোরেলের মোট যাত্রীর ৫৫ শতাংশ এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহার করেন এবং এই কার্ডে রয়েছে ১০ শতাংশ ছাড়ের সুবিধা। প্রতিদিন প্রায় ৪ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। আগামী মাসে ট্রেনের বিরতির সময় দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে, যা যাত্রীসংখ্যা আরও বাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি