নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল র্যালি নিষিদ্ধ করল জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগর দপ্তরে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বার্তায় জানানো হয়, সম্প্রতি বিভিন্ন নির্বাচনী এলাকায় একাধিক মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হতে দেখা গেছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় কেন্দ্রীয়ভাবে এই ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখন থেকে দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা করা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন