প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল র‌্যালি নিষিদ্ধ করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগর দপ্তরে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বার্তায় জানানো হয়, সম্প্রতি বিভিন্ন নির্বাচনী এলাকায় একাধিক মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হতে দেখা গেছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহত হওয়ার ঘটনা ঘটায় কেন্দ্রীয়ভাবে এই ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখন থেকে দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা করা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা