খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
চবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ২০-২১ সেশনের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এসময় ইট দিয়ে ভুক্তভোগীর মাথা থেতলে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন রাহমানিয়া হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ আলমাস। তিনি চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রদল কর্মীরা শাখা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনের অনুসারী বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। ঘটনায় জড়িত ছিলেন শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম, তিনি চারুকলা ইন্সটিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। আরও ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাদিউল আউয়াল সুজাত, তিনি সম্প্রতি অনুষ্ঠিত চাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি পদপ্রার্থী ছিলেন। হামলায় জড়িত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মো. রিদওয়ান ও ছাত্রদল নেতা আরিফসহ আরও কয়েকজন।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় চারুকলা বিভাগের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগী আলমাসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। পরে অভিযুক্তরা আলমাসকে ইট, কাঠ ও কলা গাছের কাঁধি দিয়ে উপর্যুপরি মেরে আহত করে। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাদিউল আউয়াল সুজাত ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়ার চেষ্টা করেন। তার ইটের আঘাতে ওই ভুক্তভোগী শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে।

এই হামলায় রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চবি মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: শুভাশীষ চৌধুরী বলেন, একজন শিক্ষার্থীকে মেডিক্যালে আনা হয়েছে। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন, প্রায় তিন ইঞ্চি পরিমাণ। তাকে জরুরি চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থী মোহাম্মদ আলমাস বলেন, “চারুকলার কিছু লেখালেখি পারমিশন ছাড়া হয়েছিল, পরে সেগুলো মুছে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আমি গ্রুপে কথা বললে তারা তা ভালোভাবে নেয়নি। এর জেরেই আজ আমাকে টার্গেট করে হামলা করেছে। আগেও তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে নিউজ করিয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, ফাহিম ছাত্রদলের বাকিদের সাথে সম্পর্ক থাকায় রাজনীতিকে এখানে অন্তভুক্ত করেছে। আমাকে ইট দিয়ে আহত করেছে ছাত্রদলের সুজাত।”

জানতে চাইলে এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মো. রিদওয়ান বলেন, চারুকলায় ইনস্টিটিউটের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলমাসের সঙ্গে তার বিভাগের সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মারধর শুরু হয়। আমি শেষ পর্যায়ে গিয়ে সেখানে উপস্থিত হই।

জানতে চাইলে ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম বলেন, “আলমাসের নামে পূর্বে অনেক অভিযোগ রয়েছে, ওর অভিযোগের বিষয়ে একটি তদন্ত চলছে। আলমাস ২০১৯-২০ এক সিনিয়রকে নিষেধ করেছিল যাতে তদন্তে ওর বিপক্ষে কোন কথা না বলে। গতকাল ঐ সিনিয়রকে পেয়ে স্টেশনে এইসব বিষয়ে তর্কাতর্কি করে। পরে দুই নম্বর গেটে সিনিয়র এসব বিষয়ে আবার জিজ্ঞাসাবাদ করলে ও মারধর শুরু করে। পরবর্তীতে আমরা অবস্থানকারী যারা ছিলাম তারা ওর ব্যবহার দেখে ওকে গণপিটুনি দেই। ওর ব্যাপারে ডিপার্টমেন্ট এসব বিষয় আমরা অভিযোগ দিয়েছিলাম নানা অভিযোগ রয়েছে তার নামে।

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট এলাকায় চারুকলার অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য আরেকজন শিক্ষার্থীকে মারধর করে বলে আমরা জেনেছি। তবে কোন পক্ষই আমাদেরকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা এই বিষয়ের ব্যবস্থা নিবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি