ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা
অভিযুক্ত সহপাঠী পলাতক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন শেখকে (১১) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতের দিকে উপজেলার বরইহাটি গ্রামে।
নিহত ইয়াসিন বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মাঝে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী রাগে বাড়ি গিয়ে ধারালো অস্ত্র নিয়ে এসে ইয়াসিনের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি মো. মোস্তফা কামাল জানান, অভিযুক্ত শিক্ষার্থী এখনও পলাতক। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন