আশুলিয়ায় কাঁচামালবোঝাই পিকআপে অগ্নিসংযোগ
ফায়ার সার্ভিস ও পিকআপচালক সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন সবজি ও মসলা বোঝাই পিকআপটি সড়কের পাশে রেখে বাসায় চলে যান চালক। ভোরে হঠাৎ পিকআপের মালামালের ওপর আগুন দেখা যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি অগ্নিসংযোগের চেষ্টা বলে মনে হচ্ছে। তবে পিকআপে বড় ধরনের ক্ষতি হয়নি।”






আপনার মতামত লিখুন