প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আশুলিয়ায় কাঁচামালবোঝাই পিকআপে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সাভারের আশুলিয়ায় কাঁচামালবোঝাই একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল–আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে পিকআপে থাকা অল্প কিছু পেঁয়াজ–রসুন ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটির বড় ধরনের ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও পিকআপচালক সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন সবজি ও মসলা বোঝাই পিকআপটি সড়কের পাশে রেখে বাসায় চলে যান চালক। ভোরে হঠাৎ পিকআপের মালামালের ওপর আগুন দেখা যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি অগ্নিসংযোগের চেষ্টা বলে মনে হচ্ছে। তবে পিকআপে বড় ধরনের ক্ষতি হয়নি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা