কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত
“জীবনব্যাপী ডায়াবেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ ও মো. রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধ, ঝুঁকি, সচেতনতা এবং রোগ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।






আপনার মতামত লিখুন