প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

“জীবনব্যাপী ডায়াবেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ ও মো. রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস প্রতিরোধ, ঝুঁকি, সচেতনতা এবং রোগ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা