জাতীয় নির্বাচনের আগে ইসির সঙ্গে ১২ দলের সংলাপ আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসছে মোট ১২টি রাজনৈতিক দল। সকালে ও বিকেলে দুই পর্বে অনুষ্ঠিত হবে এই মতবিনিময় সভা।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি ইসির সঙ্গে আলোচনায় অংশ নেবে।
দ্বিতীয় দফায় বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত মতবিনিময় করবে বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। পাশাপাশি পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্তের প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন