জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে পল্টনে আট দলের মহাসমাবেশ শুরু
রাজধানীর পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে মহাসমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের কার্যক্রম। সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো এলাকা এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।
দুপুরের আগে থেকেই পল্টন এলাকা জনস্রোতে পূর্ণ হয়ে যায়। ‘জুলাই সনদ বাস্তবায়ন করো, গণভোটের তারিখ ঘোষণা করো, লেভেল প্লেয়িং ফিল্ড চাই’— এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।
এছাড়াও বক্তব্য রাখবেন— বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ,নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী ,খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ ,জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান ,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন
আয়োজকরা জানান, এই সমাবেশের মাধ্যমে জনগণের কাছে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের দাবি নতুনভাবে জোরদার করা হচ্ছে।






আপনার মতামত লিখুন