জামায়াত মুনাফেকি করে, ভোট হলে টিকবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত ভোটের নামে বেহেশতের টিকিট দেয়। তারা মুনাফেকি করে, আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে জামায়াতের আর অস্তিত্ব থাকবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, “এলাকায় এনসিপির কোনো ভিত্তি নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা শুধু পিআর (প্রচারণা) চায়, কিন্তু জনগণ এসব বোঝে না। এসব কৌশলের কারণই হলো ভোট পেছানোর চেষ্টা।”
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।
মির্জা ফখরুল আরও বলেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ভোটের মাধ্যমে সেই পরিবর্তন আনতে হবে। বিএনপি জনগণের পাশে থেকে সেই পথেই এগোচ্ছে।”






আপনার মতামত লিখুন