মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত প্রার্থী তালিকা থেকে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণবশত ওই আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
এদিকে, জানা গেছে যে, বিএনপি এবার মোট ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ৬৩টি আসন ফাঁকা রেখেছে।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, “যেসব আসনে আমাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী দেবে, সেখানে বিএনপি প্রার্থিতা সমন্বয় করবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্থগিত প্রার্থিতা ও ফাঁকা আসনগুলোতে জোটের প্রার্থীদের সমন্বয় বা নতুন নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে।






আপনার মতামত লিখুন