নারায়ণগঞ্জের চার আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা: একটি আসনে নাম স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
ঘোষিত চার আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন— নারায়ণগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান দীপু — নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। নারায়ণগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ — বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ-৩: আজহারুল ইসলাম মান্নান — বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ-৫: মাসুদুজ্জামান মাসুদ — ব্যবসায়ী, সমাজসেবক ও নবীন রাজনৈতিক নেতা হিসেবে সম্প্রতি বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন।
এদিকে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসনের প্রার্থী নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।






আপনার মতামত লিখুন