বিসিবিতে নতুন নারী পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। তিনি বোর্ডের ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদে দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি প্রথমে ব্যবসায়ী ইসফাক আহসনাকে মনোনীত করেছিল। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের পর তার মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থী হিসেবে রুবাবা দৌলাকে মনোনয়ন দেওয়া হয়।
ক্রীড়া পরিষদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। এর মাধ্যমে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পরিষদ পূর্ণতা পেয়েছে।
ধারণা করা হচ্ছে, রুবাবা দৌলা বোর্ডের নারী উইংয়ের দায়িত্ব পেতে পারেন। এর আগে বিসিবির প্রথম নারী পরিচালক ছিলেন মনোয়ারা আনিস মিনু।
রুবাবা দৌলা দেশের করপোরেট দুনিয়ায় সুপরিচিত এক নাম। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের অন্য মনোনীত পরিচালক হলেন ব্যবসায়ী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।






আপনার মতামত লিখুন