খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টানা দরপতনে শেয়ারবাজারে অস্থিরতা

ডিএসইর প্রধান সূচক ৭৫ পয়েন্ট কমে ৫,০৪৪-এ নেমে গেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
টানা দরপতনে শেয়ারবাজারে অস্থিরতা

দেশের শেয়ারবাজারে টানা পতনের ধারায় বিনিয়োগকারীদের হতাশা আরও গভীর হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন দেখা গেছে। দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৪৪ পয়েন্টে, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পতন।

লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩১৪টির শেয়ার দর কমেছে, বেড়েছে মাত্র ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টি। অর্থাৎ ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারদর নিম্নমুখী।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ব্যাংক একীভূতকরণ ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবর বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের বিপুল অর্থ আটকে আছে। ফলে অনিশ্চয়তা ও গুঞ্জন নির্ভর বাজারে আস্থা কমে যাচ্ছে, তারল্য সংকটও বাড়ছে।

লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, এদিন মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২ কোটি টাকার কম।

দরপতনের শীর্ষ দশ কোম্পানি

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড — ১৪.২৪% কমেছে, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ — ৯.৯৫% কমেছে,প্রগতি ইন্সুরেন্স লিমিটেড — ৯.৬১% কমেছে,এইচ আর টেক্সটাইল লি. — ৯.৫০%, নিউ লাইন ক্লোথিংস — ৯.৩০%, জেমিনী সী ফুড — ৯.০০%,সামিট এলায়েন্স পোর্ট — ৮.৯৭%,ন্যাশনাল ফিড মিল — ৮.৮৭%, পাইওনিয়ার ইন্সুরেন্স — ৮.৮০%,সেনা ইন্স্যুরেন্স — ৮.৫৫%

 দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স — ৯.৮৬% বেড়েছে, বিএসআরএম স্টিলস — ৮.৭০%,একমি পেস্টিসাইড — ৭.৬৪%, এমারেল্ড অয়েল — ৬.০৪%,বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস — ৩.৯৩%, ডোরিন পাওয়ার — ৩.৮৫%, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স — ৩.৭০%, রিজেন্ট টেক্সটাইল — ৩.৭০%, ডেফোডিল কম্পিউটারস — ৩.৬৩%, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ — ৩.৬১%

লেনদেনের শীর্ষ দশ কোম্পানি

সামিট এলায়েন্স পোর্ট — ২৯.৫১ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশন — ১৮.৪৩ কোটি টাকা,  বিএসআরএম স্টিলস — ১৪.৩৭ কোটি টাকা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস,এপেক্স ফুটওয়্যার, প্রগতি লাইফ ইন্সুরেন্স,রবি আজিয়াটা,প্রগতি ইন্সুরেন্স,সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সোনালি পেপার বোর্ড মিলস

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সেখানে সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট কমে ১৪,২৮১-এ নেমেছে। সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ৭০ লাখ টাকার, যার বেশিরভাগ শেয়ারদর ছিল নিম্নমুখী।

বিশ্লেষকেরা বলছেন, বাজারে আস্থা ফেরাতে ব্যাংক একীভূতকরণ ও লিজিং কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত প্রয়োজন, নইলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি