দেশের শেয়ারবাজারে টানা পতনের ধারায় বিনিয়োগকারীদের হতাশা আরও গভীর হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন দেখা গেছে। দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৪৪ পয়েন্টে, যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পতন।
লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩১৪টির শেয়ার দর কমেছে, বেড়েছে মাত্র ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টি। অর্থাৎ ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারদর নিম্নমুখী।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ব্যাংক একীভূতকরণ ও ৯ লিজিং কোম্পানির অবসায়নের খবর বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের বিপুল অর্থ আটকে আছে। ফলে অনিশ্চয়তা ও গুঞ্জন নির্ভর বাজারে আস্থা কমে যাচ্ছে, তারল্য সংকটও বাড়ছে।
লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, এদিন মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ২ কোটি টাকার কম।
দরপতনের শীর্ষ দশ কোম্পানি
মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড — ১৪.২৪% কমেছে, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ — ৯.৯৫% কমেছে,প্রগতি ইন্সুরেন্স লিমিটেড — ৯.৬১% কমেছে,এইচ আর টেক্সটাইল লি. — ৯.৫০%, নিউ লাইন ক্লোথিংস — ৯.৩০%, জেমিনী সী ফুড — ৯.০০%,সামিট এলায়েন্স পোর্ট — ৮.৯৭%,ন্যাশনাল ফিড মিল — ৮.৮৭%, পাইওনিয়ার ইন্সুরেন্স — ৮.৮০%,সেনা ইন্স্যুরেন্স — ৮.৫৫%
দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স — ৯.৮৬% বেড়েছে, বিএসআরএম স্টিলস — ৮.৭০%,একমি পেস্টিসাইড — ৭.৬৪%, এমারেল্ড অয়েল — ৬.০৪%,বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস — ৩.৯৩%, ডোরিন পাওয়ার — ৩.৮৫%, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স — ৩.৭০%, রিজেন্ট টেক্সটাইল — ৩.৭০%, ডেফোডিল কম্পিউটারস — ৩.৬৩%, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ — ৩.৬১%
লেনদেনের শীর্ষ দশ কোম্পানি
সামিট এলায়েন্স পোর্ট — ২৯.৫১ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশন — ১৮.৪৩ কোটি টাকা, বিএসআরএম স্টিলস — ১৪.৩৭ কোটি টাকা, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস,এপেক্স ফুটওয়্যার, প্রগতি লাইফ ইন্সুরেন্স,রবি আজিয়াটা,প্রগতি ইন্সুরেন্স,সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সোনালি পেপার বোর্ড মিলস
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সেখানে সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট কমে ১৪,২৮১-এ নেমেছে। সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ৭০ লাখ টাকার, যার বেশিরভাগ শেয়ারদর ছিল নিম্নমুখী।
বিশ্লেষকেরা বলছেন, বাজারে আস্থা ফেরাতে ব্যাংক একীভূতকরণ ও লিজিং কোম্পানিগুলোর বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত প্রয়োজন, নইলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।