খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নদী পারাপারের দুইশ বছরের কষ্ট লাঘব করেছে জামায়াতে ইসলামীর নির্মিত এক সাঁকো

জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ণ
নদী পারাপারের দুইশ বছরের কষ্ট লাঘব করেছে জামায়াতে ইসলামীর নির্মিত এক সাঁকো

জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্মিত কাঠের একটি সাঁকোতে গ্রামবাসীর দুই শত বছরের কষ্ট অবশেষে শেষ হলো।  শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই সাঁকো। দীর্ঘদিন ধরে নদী পারাপারে নৌকার ওপর নির্ভরশীল মানুষের জীবনে এসেছে স্বস্তি।

কাঠের এই সাঁকোটি নির্মাণের ফলে ডামুড্যা উপজেলা বন্দর বাজারের সঙ্গে কয়েকটি ইউনিয়নের সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের চলাচল সহজ হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) উপজেলার মধ্য বাজার খেয়াঘাট এলাকায় সাঁকোটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, জনগণের কষ্ট লাঘব করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই সাঁকো কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয় বরং মানুষের কল্যাণে আমাদের সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কয়েকটি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা জয়ন্তী নদী। প্রায় ২০০ বছর ধরে এই নদী পারাপারে ছিল ছোট্ট একটি নৌকা। যা মাঝে মধ্যে নদীতে স্রোত থাকলে বন্ধ রাখতেন নৌকার মাঝি। যুগের পর যোগ পার হলেও এই নদী পারাপারের জন্য ছিল না কোনো স্থায়ী সেতু। বর্ষা মৌসুমে নদী ফুলে-ফেঁপে উঠলে পারাপার হতো কষ্টসাধ্য। নৌকা না পেলে বন্ধ থাকত স্কুলে যাওয়া, বাজার করা বা জরুরি কাজে চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও নারী-শিশুদের ভোগান্তি ছিল চরম। স্কুল, কলেজ সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো বাজারে হওয়ায় কয়েকটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ প্রতিদিন ছোট্ট নৌকা দিয়ে কিংবা দুই কিলোমিটার ঘুরে যাতায়াত করতো। একাধিকবার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখানে কোন সেতু নির্মাণ করা হয় নি। তাই মানুষের কষ্ট লাগবে একটি কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

স্থানীয় আব্দুল কুদ্দুস ছৈয়াল বলেন, “আমরা ছোটবেলা থেকে নৌকা দিয়ে পার হতাম। এখন হেঁটেই পার হব এইটা আমাদের জন্য আনন্দ। কখনো চিন্তা করিনি এখানে সাঁকো বা ব্রিজ হবে।”

নৌকার মাঝি কামরুল বেপারী বলেন, “আমি প্রায় ৩০ বছর ধরে এই নদীতে নৌকা চালিয়ে মানুষ পার করতাম। এর আগে আরও অনেক মাঝি পারাপার করতো। সাঁকো হওয়ায় গ্রামের মানুষের কষ্ট কমেছে এইটা ভেবে ভালো লাগছে। আগে বর্ষায় নৌকা ডুবে যাওয়ার ভয়ে নৌকা বন্ধু করে দিতাম। এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি আজহারুল ইসলাম বলেন, জনগণের দোয়া ও সহযোগিতায় আমরা সবসময় মানবসেবায় নিয়োজিত থাকতে চাই। ডামুড্যার মানুষ দীর্ঘদিন ধরে সাঁকো না থাকায় যাতায়াত সমস্যায় ভুগছিলেন। এই সাঁকো নির্মাণ আমাদের একটি ছোট প্রচেষ্টা মাত্র। আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি। জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি একটি মানবকল্যাণমূলক আন্দোলন। জনগণের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

ডামুড্যা পৌরসভা আমীর আতিকুর রহমান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মো: কবির হোসেন, উপজেলা সূরা সদস্য ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী কাজী ইলিয়াছ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বি.এম মোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি