শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি বলেন, “আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিজিবির দুই প্লাটুন সদস্য উদ্ধার ও অগ্নিনির্বাপণে সহায়তা করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ধীরে ধীরে আরও ইউনিট যুক্ত হয়ে এখন মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।






আপনার মতামত লিখুন