রাকসু নির্বাচন: কে কোন পদে জয়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত “সম্মিলিত শিক্ষার্থী জোট” বিপুল ব্যবধানে জয় পেয়েছে। অন্যদিকে, জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৫৩৭ ভোট, যেখানে শিবির প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।
এজিএস পদে শিবিরের এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬,৯৭১ ভোট, এবং ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
নির্বাচনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও শীর্ষ তিন পদের প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে।
বিজয়ীদের তালিকা
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
জিএস: সালাউদ্দিন আম্মার
এজিএস: এস এম সালমান সাব্বির
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সহক্রীড়া সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ
সাংস্কৃতিক সম্পাদক: জাহিদ হাসান
সহসাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ রাকিবুল ইসলাম
মহিলা সম্পাদক: সাইয়্যেদা হাফসা, সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক: বি এন নাজমুস সাকিব
সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ মোজাহিদ ইসলাম
সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ তোফা
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. জাহিদুল ইসলাম সায়েম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর
সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: নয়ন হোসেন
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আবদুল্লাহ আল মাসুদ
সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসলাম মুমু
কার্যনির্বাহী সদস্য:
মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র, এবি এম খালেদ
সিনেটে ছাত্র প্রতিনিধি:
সালাউদ্দিন আম্মার, মুস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, সালমান সাব্বির






আপনার মতামত লিখুন