রাকসু নির্বাচন: ভিপি ও এজিএস শিবির সমর্থিত, জিএস আধিপত্যবিরোধী ঐক্য থেকে বিজয়ী
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন, আর জিএস পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী।
ঘোষিত ফলাফলে দেখা যায়,ভিপি পদে নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, যিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার, তার প্রাপ্ত ভোট ১০,৫৭০।
এজিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত জোটের এস এম সালমান সাব্বির, যিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ১৭টি হলে। মোট ২৮,৯০৯ ভোটারের মধ্যে ২০,১৮৭ জন ভোট দেন— যা ৬৯.৮৩ শতাংশ ভোটার উপস্থিতি নির্দেশ করে।
রাকসু, সিনেট প্রতিনিধি ও ১৭টি আবাসিক হল সংসদ মিলিয়ে এবার মোট ৯০৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন, এবং হল সংসদে ৫৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।






আপনার মতামত লিখুন