রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ: চলছে গণনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানান, এবারের নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।
রাবি রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০৯ জন, এর মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে সর্বাধিক ভোট পড়েছে সৈয়দ আমির আলী হলে (৭৭.৭৮%) এবং সর্বনিম্ন ভোট পড়েছে বেগম রোকেয়া হলে (৫৯.৬০%)।
শেরে বাংলা ফজলুল হক হল: ৯৯৩ জনের মধ্যে ৭৩৪ জন ভোট দিয়েছেন (৭৩.৯২%),শাহ মখদুম হল: ১,৪০৯ জনের মধ্যে ১,০৯৫ জন (৭৭.৭১%)নবাব আব্দুল লতিফ হল: ১,১১৩ জনের মধ্যে ৭৭০ জন (৬৯.১৮%)সৈয়দ আমির আলী হল: ১,২৩৩ জনের মধ্যে ৯৫৯ জন (৭৭.৭৮%)সৈয়দ শামসুজ্জোহা হল: ২,৪৪৬ জনের মধ্যে ১,৭৫০ জন (৭৬.৫৩%)হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল: ১,৮৬২ জনের মধ্যে ১,৪৪৫ জন (৭৭.৬০%)মতিহার হল: ১,৮৭১ জনের মধ্যে ১,৩৭০ জন (৭৩.২২%)মাদার বখশ হল: ১,৮৭৮ জনের মধ্যে ১,৩৩৮ জন (৭১.২৫%)শহীদ জিয়াউর রহমান হল: ১,৯৬৩ জনের মধ্যে ১,৪০৭ জন (৭১.৬৮%)বিজয়-২৪ হল: ১,৫২৯ জনের মধ্যে ১,১২৯ জন (৭৩.৮৪%)
মেয়েদের হলভিত্তিক ভোটার উপস্থিতি:মন্নুজান হল: ২,৩৮১ জনের মধ্যে ১,৫৯৮ জন (৬৭.১১%)বেগম রোকেয়া হল: ২,১৭৩ জনের মধ্যে ১,২৯৫ জন (৫৯.৬০%)তাপসী রাবেয়া হল: ১,২৪১ জনের মধ্যে ৭৯০ জন (৬৩.৬৬%)বেগম খালেদা জিয়া হল: ১,২৭৫ জনের মধ্যে ৭৮৪ জন (৬১.৪৯%)রহমতুন্নেসা হল: ১,৭৬৬ জনের মধ্যে ১,০৭২ জন (৬০.৭০%)জুলাই-৩৬ হল: ২,৪৭২ জনের মধ্যে ১,৬৫৩ জন (৬৬.৮৭%)
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সারাদিনব্যাপী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে সব ব্যালটবক্স সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়।






আপনার মতামত লিখুন