কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি: মালাইকা অরোরা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন—মালাইকা কি এবার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন?
সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’–এর একটি পর্বে বিচারকের আসনে ছিলেন মালাইকা। অনুষ্ঠানে সহ-পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন— “আপনি কি সিঙ্গেল পেরেন্ট থেকে ডাবল পেরেন্ট হতে যাচ্ছেন?”
প্রথমে খানিকটা অবাক হলেও, মালাইকা হাসিমুখে উত্তর দেন—“যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”এরপর ফারাহ খান মজা করে বলেন—“কেউ আছে মানে? অনেকে আছে!”মালাইকা হেসে জবাব দেন,“মানে কেউ যদি প্রস্তাব দেয়, আমি রাজি।”
তার এই খোলামেলা ও রসিক জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ভক্তরা প্রশ্ন তুলছেন—এটি কি মালাইকার জীবনে নতুন প্রেমের ইঙ্গিত, নাকি শুধুই মজার ছলে বলা মন্তব্য?
নেটিজেনদের কেউ কেউ বলছেন, মালাইকা নিজের জীবনে নতুন সূচনা করার ইঙ্গিত দিচ্ছেন, আবার অনেকে এটিকে শুধুই বিনোদনমূলক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আরবাজ খান থেকে বিচ্ছেদের পর মালাইকার নাম বেশ কয়েকবার বিভিন্ন বলিউড তারকার সঙ্গে জড়ালেও তিনি কখনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।






আপনার মতামত লিখুন