খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শংকা, গণভোটের সময় নিয়ে মতানৈক্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শংকা, গণভোটের সময় নিয়ে মতানৈক্য

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শংকা দেখা দিয়েছে। কারণ গণভোট ছাড়া জাতীয় নির্বাচনে যেতে চায় না বৃহৎ দৃটি রাজনৈতিক দল। জামায়াত ও এনসিপি জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোটের পক্ষে তাদের আগের অবস্থান তুলে ধরেছে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে ঐকমত্য কমিশনের অনানুষ্ঠানিক আলোচনা শেষ হলেও, গণভোটের সময়সূচি নিয়ে পূর্বের অবস্থান থেকে সরেনি দলগুলো।

ঐকমত্য কমিশনের সূত্রে জানা যায়, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৃতীয় ধাপের পঞ্চম দিন তথা শেষ দিনের সংলাপ গত বুধবার (৮ অক্টোবর) শেষ হয়। সেখানে গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে দলগুলো একমত হলেও, সময় নির্ধারণে মতপার্থক্য রয়ে যায়। বিএনপিসহ তাদের যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাব দেয়। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং আরও কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোট চায়। বিষয়টির সমাধানে কমিশন বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

বৈঠকে মূলত জুলাই সনদ বাস্তবায়নের উপায়, গণভোটের সময় এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়। কমিশন দলগুলোর অবস্থান কাছাকাছি আনার চেষ্টা করলেও, তিনটি দলই তাদের আগের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে এখন পর্যন্ত মতপার্থক্য দূর করার প্রয়াস সফল হয়নি।

গত শনিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনের সঙ্গেও পৃথক বৈঠক করে কমিশন।

দুই দলের প্রতিনিধিরা নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। এনসিপি নেতারা জানান, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সংকট নিরসন না হলে সংস্কার প্রক্রিয়া অর্থহীন হবে।

জামায়াতের প্রতিনিধি দলের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়, নির্বাচনের দিন গণভোট হলে দুই ধরনের ঝুঁকি থাকতে পারে— প্রথমত, দলীয় প্রতীকের প্রতিদ্বন্দ্বিতায় মানুষ গণভোটে আগ্রহ হারাতে পারে; দ্বিতীয়ত, সহিংসতা বা সংঘাতের কারণে অনেক ভোটকেন্দ্রে ভোট স্থগিত হলে গণভোটও প্রভাবিত হবে। তাদের মতে, জুলাই সনদের মর্যাদা রক্ষায় নির্বাচনের আগে গণভোট হওয়াই যুক্তিসঙ্গত।

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, আলোচনা তো গত বুধবারই শেষ হয়েছে। গণভোট নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত আছে। নতুন কোনো ভাবনা আমাদের নেই।

সূত্রে জানা গেছে, এনসিপিও নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের আপত্তির (নোট অব ডিসেন্ট) বিষয়টি তুলে দিলে গণভোটের সময়সূচি নিয়ে তারা ছাড় দিতে রাজি। তাদের মতে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সমাধান ছাড়া সংস্কার কার্যক্রম অর্থহীন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, জুলাই সনদের বিষয়ে গণভোটে একটি প্রশ্নের মাধ্যমেই মীমাংসা হতে হবে। সেখানে আপত্তির বিষয় রাখা যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জুলাই সনদ গুরুত্ব হারাবে। তাই জনগণকে সংস্কার কার্যক্রমে যুক্ত করার জন্য নির্বাচনের আগেই গণভোট জরুরি।

অন্যদিকে রোববার (১২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক। ওইদিন ভোটের হার বেশি থাকবে, মানুষের আগ্রহও থাকবে এবং খরচ কম হবে। নির্বাচনের আগে গণভোট আয়োজন করলে ভোটের উপস্থিতি কমার পাশাপাশি সহিংসতার আশঙ্কা ও ব্যয় বাড়বে।

তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

ঐকমত্য কমিশনের এক সদস্য জানান, গণভোটের সময়সূচি নির্ধারণ করবে সরকার ও নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ পাওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। গত শনিবার (১১ অক্টোবর) কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেখানে চূড়ান্ত জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টা কমিশনকে বলেছেন, সুবিধাজনক সময়ে সনদ পাঠাতে, তবে পাঠানোর আগে তাকে জানাতে হবে।

ঐকমত্য কমিশনের সূত্র জানায়, প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশে ফিরে আগামী বুধবার বা বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের সুপারিশ গ্রহণ করবেন। কমিশনের মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হবে। এছাড়া, জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। জনগণের অংশগ্রহণের সুবিধার্থে এটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

যদিও এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল, অনুষ্ঠানটি ১৫ অক্টোবর (বুধবার) বিকেলে আয়োজন করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি