খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে সাংবাদিক জাকির হোসেন মনোনয়ন ক্রয়

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশঃ নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশঃ নুরুল হক নুর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

রাত ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করেন।

মনোনয়ন ফরম ক্রয় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও চাঁদপুর-৩ থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নুর। এ সময় তিনি বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রেখেছে তরুণরাই। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণে তা ব্যাপক রূপ ধারণ করে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে আমরা সূচনা,পরবর্তীতে ২৪ এর বৈষম্যবিরোধী কোটা আন্দোলন রূপ নেয় গণ-আন্দোলনে। যার ফলাফল স্বৈরাচারের পতন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ।
পরিসংখ্যান মতে, দেশের মোট জনসংখ্যার ৪০ থেকে ৪৫ শতাংশ তরুণ। ফলে আগামীর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি—সবই নির্ভর করছে তরুণসমাজের ওপর। তারুণ্যের দৃষ্টিকোণ থেকে গড়ে তুলতে হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।

মনোনয়ন ফরম ক্রয়ের সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান মুর্তজা মাহাবুব,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান,কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট,সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর, ঢাকা দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল,অর্থ সম্পাদক সজীব হোসেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার,দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,ওমর সালমান,হাসান মিজি,নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ।

ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলিউল্লাহ, আব্দুল কাইয়ুম, ইউনুস আহমেদ, সজীব, শান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি