নেতিবাচক আক্রমণ নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা প্রাধান্য
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দীর্ঘ সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ভবিষ্যতের রাজনীতি নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি কোনো প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে, রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক পথে এগোনোর বার্তা দিয়েছেন।
তিনি জানান, দেশের রাজনীতি প্রতিযোগিতামূলক হলেও তা নীতিনিষ্ঠ ও ভদ্রতার মধ্যে থাকতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক সহমর্মিতা, সহযোগিতা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেওয়াই মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে বলেন, এটি নির্ভর করবে দলের সিদ্ধান্ত এবং দেশের মানুষের ওপর।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে মানসিকভাবে বাংলাদেশে আছেন এবং দ্রুত দেশে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন। নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, যদি জনগণের প্রত্যাশিত অংশগ্রহণ থাকে, তখন তাকে অবশ্যই সেখানে থাকতে হবে।
জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই আন্দোলনের পেছনে কোনো ব্যক্তি নেই; বরং সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণী, সাংবাদিক এবং সব গণতান্ত্রিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলাফল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বিএনপির জন্য নতুন দিকনির্দেশনা হতে পারে। নেতিবাচক আক্রমণ এড়িয়ে, ইতিবাচক রাজনীতি ও সম্মিলিত আলোচনার দিকে মনোযোগ দেওয়া বিএনপিকে তরুণ ভোটারদের কাছে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে ইতিবাচক ও নৈতিক রাজনীতির পথে বিএনপি এগোচ্ছে। জনগণই এখন সবচেয়ে বড় বিচারক।”






আপনার মতামত লিখুন