আবরার ফাহাদের স্মরণে ছাত্রশিবিরের থাকছে যে কর্মসূচি
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রশিবির জানায়, ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
শাখাভিত্তিক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন।
সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে নিপীড়নবিরোধী বার্তা প্রচার।
ছাত্ররাজনীতিতে নির্যাতনের চিত্র তুলে ধরে আইনি উদ্যোগ গ্রহণ।
নিপীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালেখি ও সচেতনতামূলক প্রচারণা চালানো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রশিবির বিশ্বাস করে, আবরার ফাহাদের আত্মত্যাগ শিক্ষাঙ্গনে সত্য ও ন্যায়ের আন্দোলনের প্রতীক হয়ে থাকবে।






আপনার মতামত লিখুন