জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।
একইদিন ড. ইউনূস জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন। অধিবেশন শুরুর আগে তিনি উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত রবিবার রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা।






আপনার মতামত লিখুন