ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।
তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবস মঙ্গলবারের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ৩৬.৬০ টাকায় লেনদেন হয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার দাঁড়িয়েছে ৩৩.৯০ টাকা।
তৃতীয় স্থানে থাকা মিঠুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড) লিমিটেড-এর শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪০ শতাংশ, ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ১৬.৩০ টাকা।
এছাড়া, দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি হলো— ইয়াকিন পলিমার লিমিটেড (৯.২০%),জেনেক্স ইনফোসিস পিএলসি (৮.৭৫%),ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (৮.০৫%),ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (৭.৭২%),মুন্নু ফেব্রিক্স লিমিটেড (৭.৬৯%),আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (৭.১৪%),ই-জেনারেশন পিএলসি (৭.১২%)।






আপনার মতামত লিখুন