যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের চারজন হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ এক দুর্ঘটনায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি সাততলা ভবনের উপরের তলায় এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক।






আপনার মতামত লিখুন