খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এশিয়া কাপ ২০২৫

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার: বাংলাদেশের জন্য সুপার ফোরের রাস্তা কঠিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার: বাংলাদেশের জন্য সুপার ফোরের রাস্তা কঠিন

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার দৌড়ে বাংলাদেশের অবস্থা কঠিন হয়ে পড়েছে। শুধু পরের ম্যাচ জেতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরও।

 

শুক্রবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয় প্রথম ওভারের ষষ্ঠ বলেই তানজিদ হাসান তামিমের উইকেটে। পরের ওভারে পারভেজ হোসেন ইমনও শূন্য রানে ফেরেন। শুরু থেকেই টাইগারদের জন্য ব্যাটিং দুর্ভোগের সুর তৈরি হয়।

 

দলীয় ৫৩ রানের মধ্যে ৫ ব্যাটার আউট হওয়ার পর শামীম পাটোয়ারী ৪২ এবং জাকের আলি ৪১ রানের কৌশলে দলকে ১৩৯ রানে গুটিয়ে তোলেন। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না।

 

বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারে শূন্য রানে ২ উইকেট হারিয়েছে। যদিও পূর্ণ সদস্য দেশের হিসাবে এমন ঘটনা আরও আটবার ঘটেছে, তবে পরপর দুই ওভারে মেডেনের পাশাপাশি একটি করে উইকেট হারানো কেবল বাংলাদেশই করেছে।

 

বিশ্বক্রিকেটে এর আগে ২০১০ সালে জিম্বাবুয়ে এবং চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এমন বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছিল। তবে এবার বাংলাদেশের নাম ইতিহাসে প্রথমবারের মতো এই নজিরে স্থান পেল।

 

এই হারের ফলে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠা কঠিন হয়ে গেছে এবং পরবর্তী ম্যাচগুলোতে কেবল জেতার পাশাপাশি অন্যান্য দলের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি