ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারের হাতে ছাত্রশিবিরের ২ লাখ টাকার সহায়তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক তারিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরিবারের প্রাথমিক খরচের জন্য সংগঠনটির পক্ষ থেকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে পরিবারের খোঁজখবর নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তারিকুল শিবলী ভাই রেখে গেছেন দুই ছোট্ট সন্তান। আমরা পরিবারের সাথে সাক্ষাতে শিশুদের প্রাথমিক খরচের জন্য দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবো।’
তারিকুল শিবলীর বড় মেয়ে আয়াতের বয়স চার বছর, আর ছোট মেয়ে আজমীনের বয়স দেড় বছর। অবুঝ আয়াত বলছে—‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, আমি আমার মা আর ছোট বোনের খোঁজ রাখবো।






আপনার মতামত লিখুন