জগন্নাথ হলে আবিদুল–মেঘমল্লারের জয়: শিবির প্যানেল প্রায় ভোটহীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দশটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়—ভিপি ও জিএস দুই পদেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা সবচেয়ে কম ভোট পেয়েছেন।
একটি হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ১,২৭৬ ভোট পেলেও, উমামা ফাতেমা ২৮৭ ভোট এবং শিবিরের প্রার্থী সাদিক কায়েম মাত্র ১০ ভোট পান।
জিএস পদে মেঘমল্লার ১,১৭০, ছাত্রদলের হামিম ৩৯৮ এবং শিবিরের ফরহাদ ৫ ভোট পেয়েছেন।
এবার ঘোষিত ১০টি হল হলো—শহীদুল্লাহ হল, শামসুন্নাহার হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল, জগন্নাথ হল ও রোকেয়া হল।
সবগুলো হলে ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তার মোট ভোট ৭,৬৯৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছেন ৩,৮০২ ভোট। এর পরের অবস্থানে আছেন উমামা ফাতেমা।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।






আপনার মতামত লিখুন