ডাকসু নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগ সাদিক কায়েমের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা নানা অনিয়মের অভিযোগ দিয়েছি, কিন্তু কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা নিরাপদ ক্যাম্পাস চাইছি, অথচ বহিরাগতদের আনায় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রতি বছর নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ডাকসু নির্বাচন আয়োজন করবো। একাডেমিক উৎকর্ষতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। আবাসন সংকট দূর করতে নতুন হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা হবে এবং স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হবে। যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয়, সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করব।”






আপনার মতামত লিখুন