আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে: শামসুজ্জামান দুদু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ দেশের একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় না এবং সে কারণে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমান যেন দেশের নেতৃত্বে আসতে না পারেন, সেজন্য নির্বাচন বানচালের পরিকল্পনা চলছে। আমরা বিশ্বাস করি, অন্তবর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।
শামসুজ্জামান দুদু আরও বলেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।” এ সময় তিনি সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন