খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট, ২০২৫) রাজধানীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এনএসইউ’র প্রথম প্রকল্প হিসেবে “স্টার্টআপস নেক্সট”-এর সাথে যুক্ত উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, ক্যাশ ম্যানেজমেন্ট ও ব্যবসায়িক পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়িত হবে কমিউনিটি ব্যাংক ও স্টার্টআপ বিষয়ক প্রথম উদ্যোগের মাধ্যমে- যা দেশের প্রথম ব্যাংক পরিচালিত প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম, এনএসইউ স্টার্টআপস নেক্সট এর পরিচালক স্যামুয়েল মুরসালিন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড
হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান।

চুক্তি স্বাক্ষর শেষে কিমিয়া সাআদত বলেন, “নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, পরামর্শ এবং আত্মবিশ্বাস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এ বিষয়ে প্রফেসর হান্নান চৌধুরী বলেন, “কমিউনিটি ব্যাংকের সঙ্গে এ সহযোগিতা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগকে আরও প্রসারিত করবে। এছাড়াও একাডেমিক জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে প্রফেশনাল ব্যাংকিং সহযোগিতা যুক্ত হলে দেশের স্টার্টআপ খাত আরও শক্তিশালী হবে।” উভয় প্রতিষ্ঠান মনে করে, এ ধরনের বিশ্ববিদ্যালয়-খাত সংশ্লিষ্ট সহযোগিতা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং উদ্যোক্তাদের পথচলা আরও সহজতর হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি