খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ: আইনি গড়িমসি বরদাস্ত হবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ: আইনি গড়িমসি বরদাস্ত হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের ঘোষিত জুলাই ঘোষণাপত্র আইনি ভিত্তিহীন ও অপূর্ণাঙ্গ। তিনি অভিযোগ করেন, এতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং আলেম-ওলামা ও প্রবাসীদের অবদান উপেক্ষা করা হয়েছে। গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক কাঠামোর আওতায় আনার দাবি জানান তিনি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা—পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আওয়ামী শাসনামলে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে আলেম-ওলামা ও ছাত্র সমাজের অবদান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা– কোনোটিই অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি স্পষ্ট করে বলেন, এই অপূর্ণাঙ্গ ঘোষণাপত্র দেশের জনগণ মানে না। এটিকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে। কোনো রাজনৈতিক দল রাজি না হলে গণভোটের মাধ্যমে হলেও জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ও সাংবিধানিক কাঠামোর আওতায় আনতে হবে।

সরকারের গড়িমসির সমালোচনা করে বুলবুল বলেন, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনের নামে মিটিং, খাওয়া-দাওয়া আর প্রেস কনফারেন্স করেই সময় কাটাচ্ছে। কিন্তু জুলাই সনদের ভিত্তি দিচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি- জুলাই সনদের আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নামে, তাহলে যমুনায় কেউ টিকে থাকতে পারবে না। কোনো বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করা যাবে না।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি