১৫ আগস্ট ছাত্রশিবিরিরের শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশজুড়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবসকে সামনে রেখে আগামী ১৪ থেকে ২০ আগস্ট সপ্তাহব্যাপী এ আয়োজনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক, বইপাঠ, শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিগুলো হলো—শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলন; মিনার/সিম্পোজিয়াম; আলোচনা সভা; শিক্ষা উপকরণ উপহার প্রদান; ইসলামী শিক্ষা আন্দোলন ও শহীদ আব্দুল মালেক; ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা; ইসলামী শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রভৃতি বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন।
এ ছাড়াও কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন; জাতীয় পত্রিকা, বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় ‘ইসলামী শিক্ষা দিবস’ ও ‘শহীদ আব্দুল মালেক’-এর জীবনী নিয়ে লেখালেখি; শিক্ষার্থীদের নিয়ে শাখা পর্যায়ে ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের উপর ‘বইপাঠ প্রতিযোগিতা’ আয়োজন ও সিঙ্গেল ডিজিট, প্লেসধারী ও অদম্য মেধাবী সংবর্ধনা আয়োজন।






আপনার মতামত লিখুন