শেখ হাসিনা আটকে রাখতে পারেনি, আজও পারবেন না: এ্যানি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে সাক্ষাতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যখন তিনি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন, শেখ হাসিনা তাকে আটকে রাখতে পারেনি, তেমনি আজও শেখ হাসিনা তাদের আটকে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শেখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দেওয়া হয় এবং কীভাবে শেখ হাসিনাকে বিদায় জানানো হবে। এ আন্দোলন শিখিয়েছে কিভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়।
শহীদ উদ্দিন এ্যানি বলেন, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐকমত্য ইস্পাত কঠিন ও অটুট হতে হবে, যা ভাঙা বা মচকানো যাবে না। তিনি স্বাধীনতার আগে ও পরে দেশের ইতিহাসের নানা দিকের সঙ্গে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান সরকার ও আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেন।
তিনি বঙ্গবন্ধু হত্যার পর ৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব এবং জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনকেও স্মরণ করেন, উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান দেশের জন্য সৎ, তরুণ নেতৃত্ব হিসেবে তিন বছর শাসন করেছেন।






আপনার মতামত লিখুন