নভেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।
বুধবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরবেন।”
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা থাকায় দেশে ফেরা নিয়ে আগে নানা জটিলতা ছিল। তবে হুমায়ূন কবীরের বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, বিএনপির পক্ষ থেকে এবার সেই জটিলতা কাটিয়ে ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে দলটির কয়েকজন সিনিয়র নেতা বলছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।






আপনার মতামত লিখুন