কক্সবাজার ভ্রমণ—জবাবদিহিতে এনসিপির ৫ শীর্ষ নেতা
রাজনৈতিক পর্ষদের অনুমতি ছাড়াই কক্সবাজার সফর করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, “গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে, নেতৃবৃন্দ ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। কিন্তু এ বিষয়ে রাজনৈতিক পর্ষদকে আগে থেকে কিছুই জানানো হয়নি।”

চিঠিতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ভ্রমণকারী নেতারা:
হাসনাত আবদুল্লাহ ,সারজিস আলম,তাসনিম জারা ,নাসিরুদ্দীন পাটওয়ারী ,খালেদ সাইফুল্লাহ
তারা ৫ আগস্ট কক্সবাজার ভ্রমণে যান। এনসিপি নেতারা বলছেন, এটি ছিল একটি ব্যক্তিগত রিফ্রেশমেন্ট ট্রিপ, কোনো রাজনৈতিক সফর নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে—কক্সবাজারের এক হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।
এ বিষয়ে এনসিপির কয়েকজন সমন্বয়ক একে ‘গুজব’ ও ‘চরিত্র হননের চেষ্টা’ বলে দাবি করেছেন।






আপনার মতামত লিখুন