কিছু উপদেষ্টার অজ্ঞতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে— হাসান হাফিজ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেছেন, “ক্ষমতার মোহ কিছু উপদেষ্টার মধ্যে এতটাই প্রবল হয়ে উঠেছে যে, তাদের অজ্ঞতা ও অপরিপক্বতা রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করছে।”
মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে আমরা কর্মসূচির দিকে যাব।”
বক্তারা বলেন, ১৭ বছরের দুঃশাসনে সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। এখনো স্বৈরাচারপন্থীরা কিছু গণমাধ্যমে সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে গণমাধ্যমকে মুক্ত রাখতে হবে।
তারা আরও বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা আর চলবে না। সাংবাদিক সমাজ জনগণের কণ্ঠস্বর হিসেবে সব সময় মুক্ত চিন্তার পক্ষে থাকবে।






আপনার মতামত লিখুন